শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার বিশগিরিপাড়া গ্রামের লাবলু সাংমা, গোপালপুর গ্রামের নাজিমুদ্দিন, পিঠাপুনি গ্রামের আব্দুস সালাম, সামিদুল, আব্দুল হাকিম, ইছাক আলী, ফিরোজ, হযরত আলী, হাকিম মিয়া ও আজিজুল হক।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷




