ads

বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জানুয়ারি ৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেওয়ার পর ওই টাকা আদায়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৭ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের দক্ষিণ কালিনগর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার তোরাব আলীর পুত্র।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড় বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলেদের সাথে সুদে ঋণ গ্রহীতা রিকশাচালক তারা মিয়ার দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্রিজপাড়ে থাকা দেলোয়ারের ছেলের দোকানের সামনে তারা মিয়ার সাথে বাকবিতন্ডায় জড়ায় আব্দুস সামাদের তিন পুত্র শেখ ফরিদ, আলম ও রবিউল।

পরে একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তারা মিয়ার মামাতো ভাই মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ফেরাতে যান। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ময়মনসিংহ নেওয়ার পথে দেলোয়ার মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে একজন মারা গেছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!