ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১১ ইটভাটাকে ৬৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৭, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

জুবাইদুল ইসলাম/জাহাঙ্গীর হোসেন আহমেদ : শেরপুর ও নকলায় বায়ু দূষণ বন্ধে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। ৭ জানুয়ারি মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে নকলার ৮টি ও সদর উপজেলার ৩টিসহ মোট ১১টি ইটভাটাকে ৬৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পাঁচটি ইটভাটা ভেঙ্গে বন্ধ করে দিয়েছে ওই আদালত।

Shamol Bangla Ads

জরিমানাকৃত ইটভাটাগুলো হচ্ছে নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফআর ব্রিকস, পাইস্কা এলাকার মেসার্স ঝিকঝাক এফআর ব্রিকস, শিববাড়ির সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দটেকির মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দ্বারের মেসার্স তাহের ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস, রানীগাওয়ের মেসার্স চমক ও পুবালী ব্রিকস এবং শেরপুর সদর উপজেলার মেসার্স আশিকা ব্রিকস, আরইউবি ও এইচএবি ইটভাটা।

অভিযানে অন্যান্যের মধ্যে শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুবে আলম সিদ্দীক, পরিদর্শক সুশীল কুমার দাস, জেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিনসহ সেনাবাহিনী ও পুলিশের টিম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন জানান, অভিযানকালে সদর উপজেলার ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা করে ও নকলা উপজেলায় ৭টি ভাটায় ৬ লাখ করে এবং একটি ভাটায় ৫ লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ রক্ষায় আইন না মেনে চালানো ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!