ads

বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জুলাই ঘোষণাপত্র অসম্ভব নয় : সৈয়দা রিজওয়ানা হাসান

খবর টি পড়েছেন : ৩৫০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জুলাই ঘোষণাপত্রের ড্রাফটিং শুরু হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়। ১ জানুয়ারি বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান এ কথা বলেন।

Shamol Bangla Ads

এ সময় তিনি বলেন, নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার শেষ করে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘যেকোনো অভ্যুত্থানের পর ঘোষণাপত্র স্বাভাবিক বিষয়। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক। তাই সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐকমত্য। জুলাই ঘোষণাপত্রের ড্রাফটিং শুরু হয়েছে।

Shamol Bangla Ads

শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রোকলেমেশন লেখা শেষ হবে। তবে ১৪ দিনের মধ্যে ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়।
সংস্কার নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছেন। তবে সংস্কার কতটা ব্যাপক হবে, তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ।

গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে গত সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানান, সরকারই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের ইতিহাসে এলো সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পরবর্তী সংবাদ যাদের উদ্দেশ্য ভিন্ন, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads