ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপনে মানুষকে কষ্ট দেবেন না : ডিএমপি কমিশনার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

ঢাকাবাসীর কাছে অনুরোধ বাসার ছাদে আতশবাজি, রকেটবোমা, পটকা ফুটিয়ে নতুন বছর উদযাপনে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যারা মুমূর্ষু অবস্থায় আছেন তারা কষ্ট পান। এধরনের কার্যক্রম পরিহারের আহ্বান জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত হোসেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, চকলেট বোম, আতশবাজি, রকেটবোমা, পটকা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। এরই মধ্যে ১৭২ কেজি বোম সরঞ্জামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা ও পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে।

নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দদূষণ বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে৷ আমরা সকলের সহযোগিতা চাই।

Shamol Bangla Ads

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কোনও থ্রেট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনও থ্রেট নেই।

পুলিশের মনোবল ফিরে এসেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উৎরিয়ে উঠেছি। আমাদের এখনো কোনও সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।

Need Ads
error: কপি হবে না!