ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ডিসেম্বর ২৯, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা ও প্রজন্ম একাত্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুর রহমান তালুকদার, বিপ্লব কুমার বর্মন প্রমুখ। ওইসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননার ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই সরকারকে কঠোর হতে হবে।

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে। আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের দেহে যতটুকু শক্তি-সামর্থ্য আছে আমরা তাই দিয়েই প্রতিরোধ গড়ে তুলব। এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত রবিবার দুপুরে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে (৭৮) জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পরে রাতে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!