ads

রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাসচাপায় প্রাণ গেল ইমামের

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা উসমান গনি (৪৫) নামের এক ইমাম নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১০ যাত্রী। ২৮ ডিসেম্বর শনিবার রাতে নকলার বাইপাস সড়কের কূর্শা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত উসমান গনি পৌরসভার কূর্শা বাদাগৈড় গ্রামের মৃত আমজাদ আলীর চতুর্থ ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার নিজ গ্রামের তাকওয়া মসজিদের মাগরিবের নামাজের পর রাত ৭টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান উসমান। উসমান মোটরসাইকেলে পাশের ফুলপুর উপজেলার মিসকিপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন।

পরে নকলা থানা-পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে বাসের নিচ থেকে উসমানের মরদেহ উদ্ধার করে।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!