শেরপুর জেলা পুলিশের ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ (প্লেস) এর উদ্যোগে বিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার (বার্ষিক) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৮ ডিসেম্বর শনিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ও প্লেস’র সভাপতি মো. আমিনুল ইসলাম।
প্লেসের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা। ওইসময় প্লেসের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাইনাল সেমিস্টার পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেডেল, বেস্ট হ্যান্ড রাইটিং এর জন্য ক্রেস্ট, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।




