ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জেল, জরিমানা ও ধ্বংস

ইফতেখার হোসেন পাপ্পু
ডিসেম্বর ২৮, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

 

Shamol Bangla Ads

বারবার প্রশাসনের নিষেধাজ্ঞার পরও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল ও এক লাখ টাকা জরিমানাসহ ২১টি শ্যালোচালিত ড্রেজার, ৩২টি স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

২৭ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী টানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

Shamol Bangla Ads

প্রশাসন সূত্রে জানা যায়, দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হলেও পরবর্তীতে আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে অসাধু বালু ব্যবসায়ীরা। সম্প্রতি ভোগাই নদীর নয়াবিল বানিয়াপাড়া, নয়াবিল ইউনিয়ন পরিষদ এলাকা, নয়াবিল ডাক্তার গোপ, হাতিপাগার ভাঙ্গা, হাতিপাগার স্কুল এলাকা, ফুলপুর বান্দের বাজার, তন্তর ঘাট ও কালাকুমা বাজার এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

এমতাবস্থায় শুক্রবার সকালে উপজেলা প্রশাসন এসব এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকায় হাতেনাতে আটক ঘাকপাড়া গ্রামের আরশাদ আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে জড়িত থাকায় নয়াবিল এলাকার স্কেভেটর মালিক জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দিনব্যাপী অভিযানে শ্যালোইঞ্জিন চালিত ২১টি মিনি ড্রেজার, বালু উত্তোলনে ব্যবহৃত ৩২টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!