ads

বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিষপানে যুবকের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ৪৯৬
নালিতাবাড়ীতে বিষপানে যুবকের আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে ইব্রাহিম খলিল (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। মাদকাসক্তের কারণে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিয়াকান্দি গ্রামের আমির উদ্দিনের মেয়ের সাথে নাকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে ইব্রাহিম খলিলের পারিবারিক বিয়ে হয়। বিয়ের পর ওই সংসারে এক কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু ইব্রাহিম মাদকাসক্ত হওয়ায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। একপর্যায়ে ভালো হওয়ার শর্তে শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে বাড়ি নিয়ে যায়। ফলে ইব্রাহিম মানকিভাবে ভেঙে পড়ে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হয়।

পরদিন শ্বশুরবাড়ির কাছাকাছি একটি পুকুর পাড়ে ইব্রাহিমের লাশ পাওয়া যায়। তার লাশের পাশেই বিষের বোতল পাওয়া যায়। বুধবার সকালে স্থানীয় লোকজন ইব্রাহিম খলিলের লাশ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বড়দিন উপলক্ষে শেরপুরের বিভিন্ন গীর্জা পরিদর্শন করলেন পুলিশ… পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads