ads

সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাদপন্থীদের হামলায় ৪ মুসল্লী নিহতের প্রতিবাদে শেরপুরে তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ-মিছিল

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদ, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি এবং সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে শহরের থানা মোড় চত্বরে সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, মুফতী খালিছুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা হযরত আলী, মাওলানা আহসান উল্লাহ, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু তালেব সাইফুদ্দিন, মাওলানা ইবরাহীম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে যারা মুসলমানকে হত্যা করেছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Shamol Bangla Ads

সমাবেশ শেষে শেরপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!