ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২১, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ

শেরপুরের পল্লীতে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। পরে দুপুরে ওই গ্রামের একটি ক্ষেত থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত দেলোয়ার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ।

Shamol Bangla Ads

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার রাতে চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। এরপর শুক্রবার বেলা ১১টার দিকে এলাকার কয়েকজন দেলোয়ারের শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী এলাকা চরভাবনা কান্দাপাড়া গ্রামের একটি খেতে দেলোয়ারের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর (দেলোয়ার) লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত দেলোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এদিকে নিহত দেলোয়ারের পরিবারের অভিযোগ, দেলোয়ার হোসেনকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ শুক্রবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে মারধরের চিহ্ন দেখা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে তাঁকে (দেলোয়ার) হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!