ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের হিসাব শাখার অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৮, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

শেরপুর জেলা পুলিশের হিসাব শাখার সার্বিক কার্যক্রম অর্ধ-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) সৈয়দ আবু সায়েম বিপিএম । তিনি ১৮ ডিসেম্বর বুধবার সকালে ওই পরিদর্শনে আসেন।

Shamol Bangla Ads

ওইসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরবর্তীতে অতিরিক্ত রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা পুলিশের হিসাব শাখার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টার খতিয়ে দেখেন এবং করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

Shamol Bangla Ads

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!