ads

মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ | ২৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ১৭, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে একটি ধানক্ষেত থেকে আবু বক্কর সিদ্দীক (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার রসাইতলা শিংমারী এলাকায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা জয়। আবু বক্কর সিদ্দীক পার্শ্ববর্তী পলাশিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নালিতাবাড়ী উপজেলার রসাইতলা শিংমারী এলাকায় একটি ধানক্ষেতে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ওইসময় লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নালিতাবাড়ী) দিদারুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads