ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৬, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

সারাদেশের মতো শেরপুরেও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

Shamol Bangla Ads

পরে সকাল সাড়ে ৬টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এরপর একে একে শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

Shamol Bangla Ads

পরে সকাল ৮টায় শেরপুর সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!