ads

শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
ডিসেম্বর ১৪, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

Shamol Bangla Ads

সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম, উপজেলা জামায়াতে ইসলামীর সমন্বয়ক মুফতি খাদেমুল ইসলাম, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেওয়ান গোলাম মাসুম প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া। সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!