ads

মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শেরপুরে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Shamol Bangla Ads

১০ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজ, শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজ, শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুমের শিকার সকল নেতা-কর্মীর মুক্তি ও আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ শহর ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!