ads

মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শ্রীবরদীতে ছাত্রদলের মানববন্ধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী - ফটো কার্ড
ডিসেম্বর ১০, ২০২৪ ৩:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ১০ ডিসেম্বর সকালে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসেবে শ্রীবরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আওয়ামীলীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়ণের ঘটনার যথাযথ বিচার দাবি করা হয়।

এছাড়াও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম, খুনের রাজনীতি থেকে বিরত থাকার আহব্বান জানানো হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে শ্রীবরদী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আপেল মাহমুদ, সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহবায়ক সুমন শাহরিয়ার রাফি, সদস্য সচিব মোহাম্মদ জাকির খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, হৃদয় খান, তন্ময় আহম্মেদ, চঞ্চল, আবু হুরায়রা, মঞ্জুরুল ইসলাম বা্প্পী, সুমন আহমেদ, সদস্য আসিকসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads