ads

সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা

খবর টি পড়েছেন : ২৭৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গত দুই দিনব্যাপী ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী মিলমালিকদের সঙ্গে বৈঠক শেষে অবশেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করল সরকার। প্রতি লিটার বোতলজাত খোলা সয়াবিন তেলে ৮ টাকা বাড়ানো হয়েছে। আজ সোমবার ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

Shamol Bangla Ads

আগে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা। বর্তমানে তা ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা তেল ছিল ১৪৯ টাকা। বর্তমানে তা ১৫৭ টাকা করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববাজারে দোহাই দিয়ে বাজারে বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ বন্ধ করে দেয় দেশের পরিশোধনকারী মিলমালিকেরা। এতে সরকার একধরনের নিরুপায় হয়েই দাম বাড়াতে বাধ্য হলো।

Shamol Bangla Ads

এর আগে মিলমালিকদের প্রতিনিধিরা জানান, বিশ্ববাজারে দামের তুলনায় বর্তমানে প্রতি লিটারে দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এখন সরকার যে সিদ্ধান্ত দেবে, সেটি তাঁরা মেনে নেবেন।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় অনেকেই তা বিক্রি করছেন। অনেকে বোতল কেটে খোলাবাজারে তেল বিক্রি করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকা বা অন্য দেশে… পরবর্তী সংবাদ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads