ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার ভোররাতে উপজেলা শহরের হলপট্টি মোড়ে অভিযান চালিয়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

আটককৃতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে মো. নয়ন (২২), তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে মো. রাছেল (২৪) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের নকলা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্যের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে অবস্থান নিয়ে রাত তিনটার দিকে নেত্রকোনা থেকে শেরপুরের উদ্দেশ্যে আসা একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালাই। ওইসময় সিএনজি থেকে ২১ কেজি ওজনের গাঁজার ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। সেইসাথে গাঁজা পরিবহন ও বিক্রির সাথে জড়িত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সোয়া ৫ লাখ টাকা।

Shamol Bangla Ads

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে এই গাঁজা শেরপুরে বিক্রি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!