ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লেবানন থেকে দেশে ফিরলেন ১০৫ বাংলাদেশি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১০৫ জন। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ১০৫ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে গত ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন দেশে ফিরেছেন। এখন পর্যন্ত ১৫টি ফ্লাইটে সর্বমোট ৯৬৩ জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইওএম’র পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Shamol Bangla Ads

এছাড়া লেবাননে থেকে যেসব প্রবাসী দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকে সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!