ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ দফা দাবিতে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

আসন্ন বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমীর দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে বাংলাদেশের ইজতেমায় আসার অনুমতি দেয়া এবং বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে যাতে তাবলীগের মাওলানা যুবায়ের গ্রুপ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই সুস্পষ্ট আদেশ জারির দাবি জানিয়ে সারা দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা’দ গ্রুপ)।

Shamol Bangla Ads

এর অংশ হিসেবে শেরপুরেও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে শেরপুরের তাবলীগ জামাতের দায়িত্বশীলরা (শুরা)। ২ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কাছে তাবলীগ জামাতের পক্ষে ওই স্মারকলিপি পেশ করেন শেরপুর জেলার দায়িত্বশীল মো. হেদায়েতুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মো. সারোয়ার জাহান, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ মো. নোমান তালুকদার, মো. সাঈদ মাহমুদ সুমন, সাকিব হাসান, মো. মোশাররফ হোসেন প্রমুখ। ওইসময় আরও প্রায় দেড় শতাধিক তাবলীগের সাথী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা দাবি উল্লেখ করেন, বিগত ৭ বছর যাবত বাংলাদেশের ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে আসতে দেয়া হচ্ছে না। যার ফলে বিশ্বের প্রায় ১১৫ টি দেশের কয়েক হাজার বিদেশি মেহমানও বাংলাদেশে আসছেন না এবং এ কারণে দেশও রেমিট্যান্স বা বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে।

Shamol Bangla Ads

তাই এ বছর ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সা’দ কান্দলভীকে আসতে অনুমতি চেয়ে এবং তাবলীগের যুবায়ের গ্রুপ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেই আদেশ জারির ২ দফা দাবিতে তাবলীগ জামাত (মাওলানা সা’দ গ্রুপ) জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনীর জেলা ক্যাম্পের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

Need Ads
error: কপি হবে না!