ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মালবাহী ট্রাকচাপায় শিশু নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা
ডিসেম্বর ৩, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় মালবাহী ট্রাক চাপায় তাকরিম নামে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার আহত হয়েছে তার নানী সুন্দরী বেগম। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পৌর শহরের ধুকুরিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। তাকরিম ওই এলাকার রেফাজ উদ্দিনের পুত্র।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নকলা শহরের ধুকুরিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন নানী সুন্দরী বেগম ও তার নাতি তাকরিম। ওইসময় পেছন থেকে মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শিশু তাকরিম মারা যায় এবং সুন্দরী বেগম গুরুতর আহন হন।

পরে স্থানীয়রা সুন্দরী বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!