ads

শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়া উচিত সরকারের : খন্দকার মোশাররফ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারকে যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ৩০ নভেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোষররা। এসব ষড়যন্ত্র দু্লিসাৎ করে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বর্তমান সরকারের।

খন্দকার মোশাররফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান সরকার। কিন্তু তাদের মেয়াদ কখনো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। বর্তমান সরকার যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। আর মূল সংস্কারগুলো করবে একটি নির্বাচিত সরকার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!