ads

শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ৩০, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ নভেম্বর শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুকের পরিবারের লোকজন প্রতিদিনের মতো সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে কোন এক সময় আড়াই বছর বয়সী শিশু আব্দুল্লাহ বাড়ির পাশে পুকুরে গিয়ে পানিতে পড়ে ডুবে মারা যায়।

এদিকে আনুমানিক সাড়ে দশটার দিকে শিশু আব্দুল্লাহর জেঠি রাশিদা বেগম পুকুর পাড়ে গেলে আব্দুল্লাহর লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে পুকুর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!