ads

সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় যৌথবাহিনীর অভিযানে মাদক ও নগদ টাকাসহ মহিলা আটক

জাহাঙ্গীর হোসেন, নকলা
নভেম্বর ২৫, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকাসহ সুফিয়া বেগম (৩৫) নামে এক মহিলাকে আটক করেছে যৌথবাহিনী। ২৪ নভেম্বর রবিবার রাতে পৌর শহরের কুর্শাবাদাগৈড় (কইন্নাপাড়া) মহল্লা থেকে তাকে আটক করা হয়। ওইসব অভিযানকালে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ১১টি ইয়াবা ট্যাবলেট, ১ বোতল মদ ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় রফিকুল ইসলাম রফিকের (৪৫) স্ত্রী সুফিয়া বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৬০ গ্রাম গাঁজা, ১১ টি ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ২১ হাজার ৬৩০ টাকা। ওইসময় আরেকটি অভিযান চালানো হয় নকলা ইউনিয়নের শিববাড়ি এলাকার স্থানীয় সোহরাব আলীর ছেলে বিল্লাল মিয়ার (৬০) বাড়িতে। সেখান থেকে উদ্ধার করা হয় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের খবর আঁচ করতে পেরে পালিয়ে যায় বিল্লাল। এছাড়া নকলা পৌরশহরের হলপট্টি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১টি বিদেশী মদের বোতল।

অভিযানের নেতৃত্বে ছিলেন নকলা সেনাক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন সজিব ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। ক্যাপটেন সজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। আটক সুফিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সে নকলা উপজেলাসহ দেশের বিভিন্ন জায়গায় মাদক বেচাকেনা করে আসছিল। অভিযোগ রয়েছে, সুফিয়া স্কুল-কলেজের উঠতি বয়সের ছেলে-মেয়েদের কাছে মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি করত।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এর আগেও সুফিয়াকে ধরতে অভিযান চালানো হয়েছিল। সোমবার আটক সুফিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!