ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘হাসিনাকে করা একটি প্রশ্নেই পূর্বাচলে প্লট পাওয়ার সম্ভাবনা থাকত’

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

স্বৈরাচার শেখ হাসিনার সময় সংবাদ সম্মেলনগুলোতে একটি ‘বিনিময় মূল্য’ নিশ্চিত করতে নানারকম তৈলাক্ত প্রশ্ন করা হতো বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সেইসব সংবাদ সম্মেলনে হাসিনাকে করা একটি প্রশ্নেই পূর্বাচলে প্লট নিশ্চিতের সম্ভাবনা থাকত। প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকত। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত দিনগুলোতে কিছু মিডিয়ার ভূমিকা নিয়ে আমি বরবরই ক্ষুব্ধ। আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন প্রশ্ন করা হতো, সেই প্রতিটি প্রশ্নেরই একটা বিনিময় মূল্য থাকত। আমরা দেখেছি তাকে যখন প্রশ্ন করা হতো, সেই প্রশ্নের মধ্য দিয়েই পূর্বাচলে একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকত। সেই প্রশ্নের মধ্যেই আমেরিকায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার একটি দরজা উন্মুক্ত হতো। এই বিনিময় মূল্যের বিষয়টি তখন সেখানকার সাংবাদিকদের মধ্যে থাকত।

তিনি বলেন, তোষণের একটা মনমানসিকতা যে গণমাধ্যমের ছিল, সেটি আমরা চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আর দেখতে চাই না। আপনারা আর গণভবনমুখী হবেন না, আপনারা হবেন জনগণমুখী। পূর্বের অবস্থা যেন চব্বিশের আন্দোলন পরবর্তী বাংলাদেশে না হয়।

Shamol Bangla Ads

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, আপনারা সরকার যা শুনতে চায় তা নয়, বরং যা শুনতে চায় না সেই বিষয়গুলো তুলে ধরুন। কারণ সরকারের শুনতে চাওয়ার খবর হলো প্রেস রিলিজ। আর যা শুনতে চায় না সে খবরই প্রকৃত সংবাদ।

হাসনাত আরও বলেন, আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও শিরোনাম ডিজিএফআইয়ের ফোনকলে পরিবর্তন হয়ে গেছে। সে সময় আমাদের বক্তব্য টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেনি। উল্টো গণভবনের নির্দেশনায় ও ডিজিএফআইয়ের প্রেসক্রিপশনে সংবাদ প্রচার হয়েছে। তিনি এ সময় গণমাধ্যমকর্মী এবং প্রতিষ্ঠানগুলোকে চব্বিশের আন্দোলন পরবর্তী বাংলাদেশে সঠিক সংবাদ প্রচার ও প্রকাশের আহ্বান জানান।

Need Ads
error: কপি হবে না!