ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শিশু অধিকার নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
নভেম্বর ১৯, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু অধিকার নিশ্চিতকরণ শীর্ষ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ওই মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। ওইসময় তিনি উপজেলার আদিবাসীসহ সকল শিশুদের সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

জেলা এনসিটিএফ’র সভাপতি শোয়াইব আনাম সাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জারিন তাসনীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তার রীমা।

এনসিটিএফ’র পক্ষ থেকে বক্তব্যে বক্তারা বলেন, এ সংগঠন জাতীয় পর্যায়ে শিশু সংগঠন। যা শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত। সেভ দা চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ২০০৩ সাল থেকে এনসিটিএফ জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী দেশের ৬৪টি জেলায় কাজ করে আসছে। এ সংগঠন শিশু অধিকার বাস্তবায়ন এবং বাংলাদেশকে একটি শিশুবান্ধব দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বক্তারা আরও বলেন শেরপুর জেলার শিশুদের অধিকার বাস্তবায়নে এ সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলার দায়িত্ব বাহকের নিকট তুলে ধরে শিশু অধিকার নিশ্চিতে শিশুবান্ধব সুপারিশমালা উপস্থাপন করা হয়।

Shamol Bangla Ads

বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা জানি নতুন বাংলাদেশে সবকিছুই সুপরিকল্পিত এবং সকলের অংশগ্রহণে নিশ্চিত করা হবে। তার ধারাবাহিকতায় এনসিটিএফ আমাদের জেলাকে শিশুবান্ধব জেলা এবং তা বাস্তবায়নে সকল শিশুর জন্য শিশু অধিকার নিশ্চিতকরণে আমাদের করণীয় শীর্ষক জেলা(এনসিটিএফ) শিশুদের সাথে বড়দের মত বিনিময় সভা করা হচ্ছে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শতাধিক শিশু অংশগ্রহণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads