ads

সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্ত্তন শুরু

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৮, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

শেরপুরে ৪০ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্ত্তন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও শুভ অধিবাস এর মধ্যে দিয়ে শুরু হয়েছে। শ্রীশ্রী রাধা গোবিন্দ জয়তুঃ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে মধ্যশেরী স্মৃতি সংঘের উদ্যোগে এ যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্ত্তনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

১৬ নভেম্বর শনিবার সন্ধ্যা থেকে শহরের মধ্যশেরী বাড়ইপাড়া মহল্লার শ্রী শ্রী দুর্গা, কালীমাতা ও রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই মহানাম যজ্ঞের পৌরহিত্য করেন প্রভুপাদ নন্দলাল গোস্বামী ও অধিবাস কীর্ত্তন পরিবেশনা করেন রবিন্দ্র চন্দ্র দে ও তার দল। স্মৃতি সংঘ সার্বজনীন মহানামযজ্ঞ পরিচালনা কমিটি ওই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে।

৮ দিনব্যাপী অনুষ্ঠেয় এ মহানাম যজ্ঞে হরিনাম সংকীর্ত্তন পরিবেশন করছে স্মৃতি সংঘ (সন্ধ্যা আরতী), গৌর মাধব সম্প্রদায়, শ্রী হরি সম্প্রদায়, জগদ্ধাত্রী সম্প্রদায় (মহিলা), গোপাল ভক্ত সম্প্রদায়, জয়গুরু সম্প্রদায়, মধুসূদন সম্প্রদায়।

Shamol Bangla Ads

আগামি ২২ নভেম্বর অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন অর্পনা রানী মন্ডল, সমীর কৃষ্ণ দাস, শীলা রানী সরকার। প্রতিদিন বিপুলসংখ্যক ভক্তবৃন্দ হরিনাম কীর্তন শ্রবণ করছেন।
সকল ভক্তকে হরিনাম কীর্তন ও মহোৎসবে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্মৃতি সংঘ সার্বজনীন মহানামযজ্ঞ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

আগামী ২৩ নভেম্বর শনিবার মহাপ্রভুর ভোগ আরতী মহাপ্রসাদ বিতরণ ও রবিবার কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল মহন্ত বিদায়ের মাধ্যমে এ উৎসব শেষ হবে।

Need Ads
error: কপি হবে না!