ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি কলেজছাত্র সুমন, নিখোঁজের ৭দিন পর মাটিচাপা অবস্থায় মিলল লাশ

জুবাইদুল ইসলাম
নভেম্বর ১২, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

প্রেমিকাসহ গ্রেফতার ৩

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন সুমন মিয়া (১৭) নামে এক কলেজছাত্র। প্রেমিকার প্রতারণার ফাঁদে পড়ে গত ৭দিন আগে অপহরণ হওয়ার পর ১১ নভেম্বর সোমবার দিবাগত রাতে শহরের সজবরখিলা এলাকার একটি বাড়ির উঠানে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্রেমিকা আন্নি আক্তার (১৯) ও তার আরেক প্রেমিক রবিন (১৯) সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Shamol Bangla Ads

নিহত সুমন শেরপুর শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার হতদরিদ্র কৃষক মো. নজরুল ইসলামের ছেলে ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আর আন্নি আক্তার শহরের বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শিক্ষক মো. আজিম উদ্দিনের মেয়ে। অন্যদিকে আন্নির আরেক প্রেমিক রবিন শহরের সজবরখিলা এলাকার মো. ফোরকান পুলিশের ছেলে। মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহত সুমনের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া ও আন্নি আক্তার শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে একইসাথে পড়াশোনা করেন। সেই সুবাদে আন্নি আক্তার ও সুমনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন প্রেমের সুবাদে তারা দুজন একসাথে ঘুরাফেরাও করেছেন। তবে আন্নি আক্তার পরবর্তীতে রবিন নামে আরেক ছেলের সাথেও প্রেমে জড়িয়ে পড়লে তা রূপ নেয় ত্রিভুজ প্রেমে। পরবর্তীতে আন্নি সুমনকে পাশ কাটিয়ে চলতে চাইলেও সুমন আন্নিকে প্রচণ্ড ভালোবাসতেন বলে তার পিছু ছাড়েননি। এদিকে গত ৪ নভেম্বর বিয়ের কথা বলে সুমনকে ডেকে আনেন আন্নি আক্তার। তবে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সুমনের নিখোঁজের ঘটনায় থানায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে আন্নি ও তার বাবা আজিম উদ্দিন মাস্টারসহ কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন সুমনের বাবা নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি অভিযান চালিয়ে প্রথমে আন্নি ও তার বাবাকে গ্রেফতার করলেও সুমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার রাতে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে সে সুমনকে মেরে শহরের সজবরখিলা এলাকাস্থ তার বাড়ির উঠানে লাশ মাটিচাপা দিয়ে রাখার কথা স্বীকার করে। পরে পুলিশ তাকে নিয়ে অভিযান চালিয়ে তার দেখানোমতে জায়গায় মাটি খুঁড়ে সুমনের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এদিকে ওই ঘটনায় আন্নি ও তার প্রেমিক রবিনসহ ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করেছেন নিহত সুমনের স্বজনরা।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করেছে। মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে পাওয়া গিয়েছিল। তারই সূত্র ধরে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেপ্তারের পর তার দেখানোমতে মাটিচাপা অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ইতিমধ্যে মূল তিনজন আসামি গ্রেফতার হয়েছেন। তদন্তে আরও কেউ জড়িত থাকার বিষয় উঠে এলে তাদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

Need Ads
error: কপি হবে না!