ads

সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে যৌথ অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১০ নভেম্বর রবিবার মধ্যরাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাঁও দক্ষিণ নদীরপাড় এলাকার মো. মুন্তাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৭) ও একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আয়নাল হোসেন (৫০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৩ বীরের মেজর তাওসীফ বিন হাসান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রবিবার দিবাগত রাত ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাও গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। ওইসময় মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মো. জুয়েল রানার বসতঘরের ভিতরে খাটের নীচে তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে পাঁচটি পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, ওই ঘটনায় গ্রেফতারকৃতদের নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!