ads

রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

খবর টি পড়েছেন : ৩২৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ১০ নভেম্বর রবিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচি দেয়নি দলটি। তবে নূর হোসেন দিবস উপলক্ষে রবিবার বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।

এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা আসে। এ ছাড়া কঠোর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। পরে গতকাল রাতেই ছাত্র-জনতা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেন।

Shamol Bangla Ads

আজ সকালেও ছাত্র-জনতা অবস্থান নেন সেখানে। এ ছাড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। এমন পরিস্থতিতেই সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করার বিষয়টি জানানো হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শহীদ নূর হোসেন দিবস আজ পরবর্তী সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads