ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় হামদর্দের আয়োজনে পল্লী চিকিৎসক সম্মেলন

জাহাঙ্গীর হোসেন, নকলা
নভেম্বর ৭, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় হামদর্দের আয়োজনে পল্লী চিকিৎসক সম্মেলন হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে নকলা পৌরশহরের উত্তর বাজারে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ ওই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় আজিজ ফার্মেসীর স্বত্বাধিকারী মহিউদ্দিন সেলিম।

Shamol Bangla Ads

সম্মেলনে উপস্থিত চিকিৎসকদের সামনে হামদর্দের উৎপাদিত বিভিন্ন ঔষধি পণ্যের কার্যাবলী ও গুণাগুণ উল্লেখ করে বক্তব্য দেন হামদর্দ ময়মনসিংহ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার শহীদুল ইসলাম ও স্থানীয় প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যাবস্থাপনা পরিচালক আয়ুর্বেদ চিকিৎসক জাহাঙ্গীর হোসেন আহমেদ।

ওইসময় হামদর্দ শেরপুরের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার রোকুনুজ্জামান, হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র নকলা শাখার ব্যবস্থাপক রুহুল আমিনসহ ৩০ জন পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!