ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৮:৩০ অপরাহ্ণ

ইনজুরির কারণে ৩৬৯ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর মাঠে ফেরেন তিনি। তবে মাত্র দুই ম্যাচে মাঠে নেমে আবারও ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। এতে ফের লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে নেইমারকে।

Shamol Bangla Ads

গত ২১ অক্টোবর এক বছরেরও বেশি সময় পর মাঠে ফেরেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বদলি নেমেছিলেন কিছুক্ষণের জন্য। কিন্তু প্রত্যাবর্তনের পর গত সোমবার দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

নেইমারের ক্লাব সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন আল হিলালের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেইমারকে এবার অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

Shamol Bangla Ads

আল হিলালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্ক্যানে নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। তিনি চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, তাতে (মাঠে ফিরতে) ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে।’

নেইমারের ইনজুরির বিষয়ে আল হিলাল কোচ হোর্হে জেসুস বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এটা সহজ কোনো চোট নয়। সে (নেইমার) মনে হয় পেশির চোটে ভুগছে, এটা হাঁটুর চোট নয়।’

নেইমার ইনজুরিতে পড়ে লম্বা সময় মাঠের বাইরে থাকায় তাকে সৌদি প্রো লিগের এই মৌসুমে নিবন্ধন করায়নি আল হিলাল। আপাতত তিনি খেলতে পারবেন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে। এই আসরে আল হিলালের পরের ম্যাচ আগামী ২৬ নভেম্বর, কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে। আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদ ফুরাবে আগামী বছরের জুনে।

Need Ads
error: কপি হবে না!