ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

এর আগে গত ২ অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়। পরে তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে তার সকল ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।

ছাত্র আন্দোলনের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। তখন তিনি ছিলেন দেশের বাইরে। পাকিস্তান ও ভারতে দলের হয়ে টেস্ট সিরিজ খেলেন তিনি। এরপর কানপুরে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান সাকিব।

Shamol Bangla Ads

শুরুতে সাকিব আল হাসানের দেশে আসার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল। তবে সিরিজের আগে ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে দুবাই এলে সরকারের উপর মহল থেকে তাকে বিসিবি থেকে দেশে না ফিরতে নির্দেশ দেওয়া হয়।

শুধু তাই নয়, তাঁর দেশে আসা ঠেকাতে সাকিববিরোধীরা মিরপুর স্টেডিয়ামের সামনে সমাবেশ শুরু করে। অন্যদিকে ম্যাচের আগের দিন সাকিবের ভক্তরা অবস্থান নেয় স্টেডিয়ামের সামনে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।

Need Ads
error: কপি হবে না!