ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন মুশফিক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

প্রথম ওয়ানডে খেলার সময়েই চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। এরপরেই গুঞ্জন ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাও দেখা যেতে পারে তাকে। তবে শেষ পর্যন্ত জানা গেল, কেবল পরের ওয়ানডে না। পুরো সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

চোটের ধরন তীব্র হওয়ায় সিরিজের শেষ দুই ওয়ানডেতে আর তার খেলা হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষায় তার আঙুলে ফাঁটল ধরা পড়েছে। যার কারণে আপাতত পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সিনিয়র এ ক্রিকেটারকে।

মুশফিকের ইনজুরি নিয়ে দলের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান মুশফিক। ম্যাচের পর এক্স-রে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তার ডিপ জয়েন্টের কাছে বাঁ তর্জনীতে ফাঁটল ধরা পড়েছে। তিনি দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না।’

Shamol Bangla Ads

গতকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে হারতে হয়েছে। এরপরই এসেছে অস্বস্তির খবর। এদিন ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরবর্তীতে ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। আর এই চোটের কারণে সিরিজের পুরোটাই শেষ হয়ে গেল তার।

Need Ads
error: কপি হবে না!