ads

মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা : নকলায় জেলা প্রশাসক

জাহাঙ্গীর হোসেন, নকলা
নভেম্বর ৫, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান বলেছেন, দেশে যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে তা এখনও শেষ হয়ে যায়নি। আন্দোলন চলমান আছে। যার যা অধিকার তা ফিরে পেলেই আন্দোলনের স্বার্থকতা ফিরে আসবে। এজন্য আমাদেরকে ভুলগুলো শোধরাতে হবে। নতুন করে কাজ করতে হবে। তিনি ৫ নভেম্বর মঙ্গলবার সকালে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সরকারি দপ্তর প্রধান, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা। মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। এটা একদিনে সম্ভব না। এজন্য সরকারি চাকরীজীবী, রাজনীতিবিদ ও মিডিয়াকর্মীদের একসাথে কাজ করতে হবে। কোথাও যেন কোন দুর্নীতি না হয় কোন বৈষম্য না হয় সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে এমন কোন অপশক্তি থাকবে না যা আমাদের উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

জেলা প্রশাসক বলেন, আমাদের দেশ গরীব দেশ। স্বল্প আয়ের মধ্যে থেকে দুর্নীতিকে না বলে সকল বাঁধা-বিপত্তি উপেক্ষা করে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাইনা। এটি হতে দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশ আবার পিছিয়ে যাবে। আমরা আইনের বাইরে কোন কাজ করব না।

সরকারি অফিস প্রধানদের উদ্দেশ্য করে জেলা প্রশাসক বলেন, আপনারা কারও অনৈতিক দাবি, অনৈতিক কথা শুনবেন না। নৈতিকতার মধ্যে থেকে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

জেলা প্রশাসক বলেন, সাম্প্রতিক বন্যায় শেরপুরে প্রচুর ক্ষতি হয়েছে। নকলা উপজেলার বিস্তর এলাকার আমন ফসল, মৌসুমী শাকসবজির ক্ষেত সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। শতশত পুকুরের মাছ বানের পানিতে ভেসে গেছে। সর্বস্বান্ত হয়েছে কৃষক। ভেঙে গেছে মানুষের ঘরবাড়ি। এমন প্রতিকূল পরিস্থিতিতে কৃষক কিভাবে উঠে দাঁড়াতে পারবে সে লক্ষ্যে আমরা কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যাপক দেওয়ান গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার আলম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আনোয়ার মহব্বত, পৌর বিএনপি’র আহবাযক কামরুল আলম খান লিটন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইমাম হোসেন সাব্বির, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।
পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান নকলা উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

Need Ads
error: কপি হবে না!