ads

সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতে যৌথবাহিনীর অভিযান, ২৩ মামলা, ৪০ গাড়ি আটক

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৪, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

সড়কে শৃঙ্খলা ফেরাতে শেরপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের ট্রাফিক বিভাগের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ৩ নভেম্বর মধ্যরাত থেকে ৪ নভেম্বর সোমবার দিনব্যাপী শহরের খোয়ারপাড় শাপলাচত্বরসহ শহরের বিভিন্ন পয়েন্টে ওই অভিযান পরিচালিত হয়। এতে শহরের ব্যস্ততম মোড়গুলোতে শৃঙ্খলা ফিরে আসায় জনমনে স্বস্তি ফিরেছে।
জানা যায়, যৌথ অভিযানকালে শহরের বিভিন্ন সড়কগুলোতে ২৭০টি যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

Shamol Bangla Ads

এসময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ২৩টি মামলা দায়ের করা হয়। এছাড়া গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় মোটরসাইকেল, অটোরিক্সা ও সিএনজিসহ মোট ৪০টি গাড়ি জব্দ করা হয়।

অভিযানকালে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসান, ক্যাপ্টেন নাহিয়ান, শেরপুর ট্রাফিক বিভাগের পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

শেরপুর ট্রাফিক বিভাগের পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!