ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে নারীসহ ৭ জনের কারাদন্ড

খোরশেদ আলম, ঝিনাইগাতী
অক্টোবর ২৯, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে নারীসহ ৭ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ অক্টোবর দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(১) এর ধারা মোতাবেক ওই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় শেরপুরের সহকারী পরিচালক ফয়সাল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ১ নারীসহ ৭ জনকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ৩ মাস, ৪ মাস ও ৫ মাস করে একেক জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ডাদেশ প্রদান করেন।

Shamol Bangla Ads

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নয়া রাংটিয়ার শাহিন মিয়ার স্ত্রী জুলেখা বেগম (৫১), সোহরাব আলীর ছেলে নুরুল আলম (৪০), মৃত আব্দুল সালামের ছেলে মাসুদ মিয়া (৬০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রিপন মিয়া (২০), মেলান্দহ উপজেলার নাগেরপাড়া এলাকার আসাদুল্লাহ’র ছেলে মাহবুবুর রহমান মারুফ (৩৫) এবং ইসলামপুর উপজেলার মাহমুদপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে মজনু মিয়া (৫০)। পরে দন্ডপ্রাপ্ত আসামিদের থানা পুলিশে হস্তান্তর করা হয়।

Need Ads
error: কপি হবে না!