ads

বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং-এ উপজেলা প্রশাসন

খবর টি পড়েছেন : ৩৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে নকলা পৌরশহরের কাঁচাবাজার, মাছবাজার, চাউলের আড়ৎসহ মুদির দোকান ও বেকারী কারখানা মনিটরিং করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ও সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।

Shamol Bangla Ads

মনিটরিংকালে ইউএনও দীপ জন মিত্র স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং কেউ যেন সিন্ডিকেট করে কিংবা ইচ্ছাকৃতভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে বিষয়ে সকলকে সচেতন করেন। এসময় মূল্য তালিকা দেখাতে না পারায় দুই মুদি দোকানীকে ৭০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।

ইউএনও দীপ জন মিত্র জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এধরণের মনিটরিং অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

তবে ভোক্তারা জানিয়েছেন, শুধু কথায় নয় আমরা ডিম, চাউল, ডাল, আলু, তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে নিয়মিত প্রশাসনের নজরদারি চাই। আমরা সরকার নির্ধারিত মূল্যে সকল ধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে চাই। সিন্ডিকেট ব্যবসায়ী ও অতিরিক্ত মুনাফাখোরদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মিথ্যা মামলা দায়ের ও হয়রানীর প্রতিবাদে সংবাদ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads