ads

শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিএনপির উদ্যোগে ঢেউটিন বিতরণ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৯, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। ১৯ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ওই ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

ওইসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রূপন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেন, বন্যার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছি। এখন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আমাদের সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

এদিন ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের মাঝে ১ বান্ডেল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা এবং অসহায়দের মাঝে জামা-কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!