শ্রীবরদীতে মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি০৪২৪ এর আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুর পরিবারদের মাঝে ছাগল ও স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার সিংগাবরনা ইউনিয়নের মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি০৪২৪ অফিস প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিকভাবে এসব ছাগল ও স্বাস্থ্যসম্মত টয়লেট বিতরণ করা হয়।

এ উপলক্ষে অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, মেহেদী হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ ম্যানেজার সুলভ রিছিল। তিনি বলেন, পাহাড়ি জনপদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের উন্নয়নের লক্ষ্যে মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারা বাহিকতায় বিনামূল্যে ২০ জন শিশুর পরিবারকে ১ টি করে ছাগল ও ৬ টি শিশুর পরিবারকে স্বাস্থ্য সম্মত ১ টি করে টয়লেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকাল সেন্টার কমিটির চেয়ারম্যান ক্লেনসন থিগিদি। মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বাবেলাকোনা বিডি০৪২ সমাজকর্মী জীবন ম্রং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, লোকাল সেন্টার কমিটির সদস্য মিন্টু ম্রং, নিলসন দফো, মজিদ ম্রং, প্রকৃতি দালবৎ। এ সময় উপস্থিত ছিলেন ওই প্রকল্পের, সমাজকর্মী নয়ন দালবৎ, হিসাব রক্ষক চন্দ্র ম্রং, সিডিডব্লিউ তরুণ মারাক, সিডিডব্লিউ শ্রাবনী দালবৎ। ওইসময় সুবিধাভোগী, স্থানীয় গণ্যমান্যব্যক্তি, লোকাল সেন্টার কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




