ads

বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিম, মুরগী ও কাঁচাবাজারে টাস্কফোর্সের অভিযান : ১১ দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৬, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ

বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে শেরপুরে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। ১৬ অক্টোবর বুধবার বিকেলে শহরের স্টেডিয়াম কাঁচাবাজার এবং ঝিনাইগাতী উপজেলা সদরের কাঁচা বাজার এলাকায় ডিম, মুরগী, মরিচ, শসাসহ সবজীর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি বাজারের ১১ দোকানীকে বিভিন্ন অপরাধে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Shamol Bangla Ads

জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আরিফুল ইসলাম সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঝিনাইগাতী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। সেসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মুনাফা অর্জন, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ইত্যাদি অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা) জমিানা আদায় করা হয়। সেসময় ২ ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়াও অন্যদেরকে এসব বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।

একইসাথে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মুনাফা অর্জন, ক্রয় রশিদ সংরক্ষণ না করাসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলায় মোট ৮ হাজার টাকা আদায় করেন। এদিকে, শেরপুর সদর উপজেলার স্টেডিয়াম কাঁচাবাজারে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় সতর্কতামূলকভাবে দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে ২ হাজার টাকা এবং একজন কাঁচা মরিচ বিক্রেতাকে ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

Shamol Bangla Ads

অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা, খাদ্যগুদাম কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। মোট তদারকিকৃত বাজার দুটিতে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি, পণ্যদ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ প্রদান এবং ক্রয় রশিদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের অনুরোধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে তারা জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!