ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৯০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরবর্তীতে সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের কাছে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের কথা মনযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা ২০২৪ যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখে দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ডিউটিতে নিয়োজিত সকল অফিসার-ফোর্সকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads