ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুরগী ও ডিমের বাজারে টাস্কফোর্সের অভিযান : ২ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৫, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে শেরপুরে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। ১৪ অক্টোবর সোমবার বিকেলে শহরের তেরাবাজার ও নয়ানী বাজার এলাকায় মুরগী ও ডিমের বাজারে অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব বিন আমিন-এর নেতৃত্বে বাজার মনিটরিংকালে ১ জন মুরগী বিক্রেতাকে ৫০০ টাকা এবং ১ জন ডিম বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ধার্য্যকৃত মূল্যের অধিক দামে পণ্য বিক্রী করার অপাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪০ ধারা মোতাবেক তাদেরকে এ জরিমানা করা হয়।

জেলা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, বাজার মনিটরিংকালে ২ ব্যবসায়ীকে জরিমানা করা ছাড়াও অন্যদেরকে এসব বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়। এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!