শেরপুরের ঝিনাইগাতীতে ১শ অসহায় বন্যার্তের মাঝে আর্থিক সহায়তা বিতরন করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন শিকড়। ১৪ অক্টোবর সোমবার বিকেলে স্থানীয় মিলমালিক ও খাদ্য ব্যবসায়ীর সমিতির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই সহায়তার অর্থ তুলে দেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

শিকড় সংগঠনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ আব্দুল করিম, ডাঃ সাইফুল আমিন মুক্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ডিপ্টি, আদর্শ মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারী অধ্যক্ষ আলিম আল রেজা, লিকছন, সীমান্ত মডেল কলেজের অধ্যক্ষ শাহীনুর ইসলাম, নকলা মহিলা কলেজের সহকারী অধ্যাক্ষ নজরুল ইসলাম।
শিকড় সংগঠনের অন্যতম সদস্য মোঃ রোস্তম আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিকড়ের সহ-সংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ ।
এদিন ঝিনাইগাতী উপজেলার বন্যাকবলিত বন্যাকবলিত বাছাইকৃত অসহায় ১শ বন্যার্তের মাঝে ২ হাজার করে মোট ২লক্ষ টাকার অর্থিক সহায়তা প্রদান করা হয়।




