ads

শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে বিএনপি নেতা হযরত আলীর ত্রাণ বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১২, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

শেরপুরে বন্যাদুর্গতদের মাঝে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ হযরত আলীর উদ্যোগে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ওই বিতরণ কর্মসূচির আওতায় তিনি ইতোমধ্যে শেরপুর সদর উপজেলার গাজীরখামার, ধলা, পাকুড়িয়ার পাশাপাশি নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে দুর্গত মানুষের মাঝে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

Shamol Bangla Ads

এরই ধারাবাহিকতায় তিনি ১১ অক্টোবর শুক্রবার বিকেলে শেরপুর শহরের শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহরের কামারিয়া, ঢাকলহাটি ও শেখহাটির প্লাবিত নিম্নাঞ্চলের অসহায় প্রায় ৫শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।

ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপন, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রমজান আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হযরত আলী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দুর্গতদের পুনর্বাসনের ক্ষেত্রেও তাদের পাশে থাকবে বিএনপি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!