ads

বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৯, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। ওইসময় তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও পুলিশসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল মহলের সমন্বয় ও আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সেনাবাহিনীর মেজর আহসান উল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসীম উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পিপি এ্যাডভোকেট শাহিদ উল্লাহ শাহী, জেলা আইনজীবী সমিতির অন্তবর্তী পরিষদের আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব এ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা, জেল সুপার হুমায়ুন কবীর খান প্রমুখ। ওইসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ, ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

Need Ads
error: কপি হবে না!