ads

রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বন্যার ভয়াল থাবায় পানিবন্দি ৩০ হাজার মানুষ

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ৬, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ফসলের মাঠ, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। তলিয়ে গেছে প্রায় ৫ শতাধিক পুকুর। বন্যার পানিতে উপজেলায় কমপক্ষে ৭ হাজার হেক্টর জমির আমন আবাদ ও ২শ হেক্টর জমির মৌসুমী শাকসবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির সম্মুখীন হয়েছে ২০ হাজার কৃষক।

Shamol Bangla Ads

ঢলের পানি নীচের দিকে নামতে থাকায় এবং মুষলধারে বৃষ্টির কারণে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান, আদমপুর, বারইকান্দি, বিহারীরপাড়, মেদীরপাড়, পিপড়ীকান্দি ও বরইতার, নকলা ইউনিয়নের ধনাকুশা, ডাকাতিয়াকান্দা ও ধনাকুশা নদীরপাড়, উরফা ইউনিয়নের বারমাইশা, উরফা, লয়খা, তারাকান্দা, হাসনখিলা ও রাণীশিমুল এবং গৌড়দ্বর ইউনিয়নের দড়িতেঘড়ি গ্রাম এবং পৌরসভার লাভা, জালালপুর, দড়িপাড়া ও কুর্শাবাদাগৈড় মহল্লার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে পৌরসভাসহ ৫টি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ। বেকার হয়ে পড়েছে প্রায় ২ হাজার শ্রমজীবি মানুষ।

বন্যার পানিতে তলিয়ে গেছে নকলা হয়ে নালিতাবাড়ী-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ের নালিতাবাড়ীর কিছু অংশ। বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্লাবিত হয়েছে নকলা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, বন্যা পানিতে উপজেলায় ৪ হাজার ৩৩৮ হেক্টর জমির আমন ফসল সম্পূর্ণ নিমজ্জিত এবং ২ হাজার ৩২৭ হেক্টর জমির আমন ফসল আংশিক নিমজ্জিত হয়েছে। তাছাড়া ৯৫ হেক্টর জমির মৌসুমী শাকসবজির আবাদ সম্পূর্ণ নিমজ্জিত ও ৮০ হেক্টর জমির আবাদ আংশিক নিমজ্জিত হয়েছে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দা তামান্না হোরায়রা জানান, নকলা উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!