ads

শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদের সভাপতি আওয়াল, সম্পাদক তারা

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৫, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

শেরপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদের নতুন কমিটি গঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বাদ জুমা হাজারও মুসল্লিদের উপস্থিতি ও মতামতের উপর ভিত্তি করে দ্বিবার্ষিক ওই কমিটি গঠন করা হয়। এতে বিশিষ্ট রাজনীতিক-সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুল আওয়াল চৌধুরী সভাপতি ও ফজলুর রহমান তারা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী।

কমিটির অন্যান্য পদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। এদিকে  ওই নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মসজিদ পরিচালনায় নতুন করে গতি সঞ্চার হবে বলে আশা করছেন

Shamol Bangla Ads

উল্লেখ্য, ঐতিহ্যবাহী ওই মসজিদের দীর্ঘদিন যাবত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন সভাপতি এবং আলহাজ্ব মো. সাইফুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে লুৎফর রহমান মোহনের মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু প্রথমে ভারপ্রাপ্ত সভাপতি ও পরে সভাপতি হিসেবে মনোনীত হলেও বহাল ছিলেন সাইফুল ইসলাম স্বপন। ওই দুইজনই দীর্ঘদিন যাবত অসুস্থ রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!